Journal: Int. J Adv. Std. & Growth Eval.

Mail: allstudy.paper@gmail.com

Contact: +91-9650866419

INTERNATIONAL JOURNAL OF
ADVANCE STUDIES AND GROWTH EVALUATION

Impact factor (QJIF): 8.4  E-ISSN: 2583-6528


Multidisciplinary
Refereed Journal
Peer Reviewed Journal

INTERNATIONAL JOURNAL OF ADVANCE STUDIES AND GROWTH EVALUATION


VOL.: 5 ISSUE.: 3(March 2026)

দেশভাগের গল্প: রক্ত, বেদনা ও স্মৃতির আখ্যান


Author(s): সুভাষ উপাধ্যায়


Abstract:

সাধারণ জনগণ পরাধীনতার জ্বালা থেকে মুক্ত হতে না হতে, তাঁদেরকে দেশভাগের মতো জাতীয় সংকটের সম্মুখীন হতে হয়। জনমানসে ছড়িয়ে পড়ে জাতিগত বিদ্বেষের দাবানল। এই দাবানলের অগ্নিস্ফুলিঙ্গে দগ্ধ হয় হিন্দু-মুসলমানের সৌভ্রাতৃত্ববোধ। এমনকি দেশভাগের যূপকাষ্ঠে বলি হয় পারস্পরিক সহাবস্থানের নৈতিক মূল্যবোধ। পাশাপাশি ধ্বংস হয় অখণ্ড রাষ্ট্রচেতনার স্পৃহা। এই দেশভাগের পাশবিক যন্ত্রণার হাত থেকে আবালবৃদ্ধবনিতা কেউই নিস্তার পায়নি। দেশভাগের ফলে পাঞ্জাব, সিন্ধু, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে বহুসংখ্যক হিন্দু-শিখ পরিজনকে হারিয়ে, ভিটেমাটিসহ সর্বস্ব হারিয়ে, ওষ্ঠাগত প্রাণ হাতে নিয়ে, ভারতবর্ষে প্রবেশ করেছে। অন্যদিকে পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ থেকে বহুসংখ্যক মুসলমান আশ্রয় হারিয়ে, জীবন বাঁচানোর তাড়নায় পাকিস্তানে প্রবেশ করেছে। দেশভাগের কালো মেঘ যখন ভারতবাসীর ভাগ্যাকাশকে আচ্ছন্ন করে তুলেছে, ঠিক তখনই দুর্দান্ত রক্তক্ষয়ী দাঙ্গা, বীভৎস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে ঘটে লোক বিনিময়।দেশভাগের মতো জাতীয় সংকট সাহিত্যের পরিসরে তীব্র আলোড়ন সৃষ্টি করে। এই আলোড়নের ফলে সাহিত্যের ঠিকানাও পরিবর্তিত হয়। দেশভাগের মত জঘন্য কূটনৈতিক চক্রান্তকে সাহিত্যিকগণ তাঁদের সাহিত্যের অঙ্গনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সাহিত্যের কলমে প্রতিভাত হয়ে উঠেছে হিন্দু-মুসলমানের জাতিগত বিদ্বেষের রক্তাক্ত মুহূর্ত। একই সঙ্গে সাহিত্যিকগণ সাধারণ মানুষের জন্মভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তাকে আঁকড়ে ধরে বাঁচবার জীবনালেখ্যও রচনা করেছেন। শুধু তাই নয়, জীবনের তাড়নায় যাঁরা দেশান্তরিত হয়েছিল, তাঁদের স্মৃতির পটে ভেসে ওঠা জন্মভূমির স্মৃতি বিজড়িত অতীতের মুহূর্তকেও সাহিত্যিকগণ স্বকীয় দক্ষতায় তুলে ধরেছেন। পাশাপাশি সাহিত্যিকগণ তাঁদের লেখনীতে দেখিয়েছেন উদ্বাস্তুদের ঠিকানাহীন পরিযায়ী জীবনযাত্রাকে।

keywords:

Pages: 20-24     |    4 View     |    1 Download

How to Cite this Article:

সুভাষ উপাধ্যায়. দেশভাগের গল্প: রক্ত, বেদনা ও স্মৃতির আখ্যান. Int. J Adv. Std. & Growth Eval. 2026; 5(3):20-24,